ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ফটিকছড়িতে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চোর সন্দেহে মাহিন (১৪) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে কাঞ্চননগরের ৫ নম্বর ওয়ার্ড চেইঙ্গার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। সে স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। আহতরা হলেন একই এলাকার রাহাত (১৬) ও মানিক (১৯)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সাগর আলী তালুকদার বাড়িতে চুরির চেষ্টা চালায় একদল চোর। এসময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে তিনজনকে আটক করে। পরে উত্তেজিত জনতা বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। আহত দুই যুবককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত মাহিনের বাবা ও কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, প্রকৃতপক্ষে এটি চুরির ঘটনা নয়। তাদের দাবি, মাহিন নিরপরাধ।

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, স্থানীয় পাঁচ-ছয়জন কিশোরকে কয়েকজন যুবক ধাওয়া দেয়। পালানোর সময় তিন কিশোর একটি নির্মাণাধীন ঘরের ছাদের ওপর উঠে আশ্রয় নেয়। ধাওয়া দেওয়া যুবকরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে মারধর করে।
এতে ঘটনাস্থলে মাহিন নামের এক কিশোর মারা যায়। আহত হয় আরও দুইজন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ফটিকছড়িতে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০২:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫