ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর (রায়পাড়া) গ্রামের বাসিন্দা সাধন বিশ্বাসের ছেলে টিটন বিশ্বাস।

জানা যায়, টিটন বিশ্বাস ২০২৩ সালে ধর্ম ত্যাগ করেন। নিজের নাম রাখেন আরাফাত হোসাইন। তখন থেকে তিনি সুনামগঞ্জ শহরের মাইজবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। শহরে বসবাসরত অবস্থায় এনএসআই সদস্য পরিচয়ে ও ভাড়াটে বাবা-মায়ের পরিচয়ে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নতুন গুদিগাঁও গ্রামের রহুল আমির হুজুরের মেয়ে তামান্না আক্তারকে বিয়ে করেন।

টিটন ওরফে আরাফাত এনএসআই পরিচয় দিয়ে শ্বশুরবাড়ির আত্মীয়দের থেকে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এমনকি বিভিন্ন ব্যবসায়ীদের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম। তিনি বলেন, ভুয়া এনএসআইকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫