ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

দক্ষিণাঞ্চল অচলের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা না হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আয়োজিত মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তাদের সাথে এখনো পর্যন্ত কোনো রকমের যোগাযোগ বা আশ্বাস দেওয়া হয়নি। যদি অবিলম্বে আমাদের দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হলে দক্ষিণাঞ্চল অচলের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার ১৪ বছর পরও পূর্ণাঙ্গ রূপ পায়নি ববি। বর্তমানে ২৫টি বিভাগের জন্য কমপক্ষে ৭৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও রয়েছে মাত্র ৩৬টি। তাই অনেক সময় শিক্ষার্থীদের খেলার মাঠে পাঠগ্রহণ করতে হচ্ছে। পাশাপাশি বাড়ছে সেশনজট। এছাড়াও শিক্ষক, আবাসন সংকটের পাশাপাশি গ্রন্থাগারে বইয়ের তীব্র সংকটে শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। ১০ সহস্রাধিক শিক্ষার্থীর জন্য একটি মাত্র খেলার মাঠ থাকলেও নেই সুইমিং পুল বা জিমনেশিয়াম। ঝুঁকিপূর্ণ পরিবহনে প্রতিদিন দুর্ভোগকে সঙ্গী করে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। একটি ভবনেই প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলমান থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি দুর্ভোগে রয়েছে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরাও।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী ভূমিকা সরকার, মোশাররফ হোসেন, আশিক আহমেদ, অমিও মন্ডল, রাকিব আহমেদ, মৃত্যুঞ্জয় রায়, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

দক্ষিণাঞ্চল অচলের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

আপডেট সময় ০৯:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫