ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

লক্ষ্মীপুরে মাদকসহ তিনজন গ্রেফতার

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে পায়ুপথে পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের পায়ুপথ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাতে শহরের উত্তর তেমুহনী মোজাম্মেল ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে নুরুল আফছার (২২), শাহ আলমের ছেলে আবদুল্লাহ (২৬) এবং সৈয়দ আহম্মদের ছেলে আব্দুস শুকুর (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে তিন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুর আসছে এমন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালানো হয়। এ সময় উত্তর তেমুহনী এলাকায় শাহী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষার মাধ্যমে নুরুল আফছার ও আবদুল্লাহর পায়ুপথ থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপর আটক আব্দুস শুকুর তাদের সহযোগী ছিলেন।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। আটককৃতদের লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে ইয়াবাসহ তিনজন আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে যুব সমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

লক্ষ্মীপুরে মাদকসহ তিনজন গ্রেফতার

আপডেট সময় ০৯:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫