ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চট্টগ্রামে স্পোর্টস জোনে জুবায়ের হত্যা : আসামি রুবেল গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার স্পোর্টস জোনে সংঘর্ষের ঘটনায় নিহত জুবায়ের উদ্দিন বাবুর হত্যা মামলার পলাতক আসামি আবির রহমান রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। আবির রহমান চান্দগাঁও থানার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির বাসিন্দা নুনু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী জুবায়ের উদ্দিন বাবু ছিলেন নগরের বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা। সিটি গেট এলাকায় একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। গত বছরের ২০ সেপ্টেম্বর রাতে চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনের খেলা চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
জুবায়ের ওই খেলা দেখতে গিয়েছিলেন। এসময় রুবেলসহ একদল ব্যক্তি অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করেন। তারা আয়োজক কমিটির সদস্য ও দর্শকদের ওপর হামলা চালান। এতে জুবায়েরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে জুবায়েরকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় নিহত যুবকের ভগ্নিপতি চান্দগাঁও থানায় মামলা করেন। মামলায় ৪০ জনকে এজাহারনামীয় আসামি এবং আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আবির রহমান রুবেলের অবস্থান নিশ্চিত হয়ে কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চট্টগ্রামে স্পোর্টস জোনে জুবায়ের হত্যা : আসামি রুবেল গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫