ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

অটোরিকশা নিয়ে বের হয়েছিল রাকিব, নিখোঁজের তিন দিন পর মিলল লাশ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর আখক্ষেত থেকে মোহাম্মদ রাকিব (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকা থেকে মরদেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় , হরিনারায়ণপুর আদর্শপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব সোমবার (১৮ আগস্ট) বিকেলে প্রতিবেশী সুজনের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে ভাড়া চালানোর জন্য বের হয়। প্রতিদিনের ন্যায় রাত ৮টার দিকে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন রাকিবকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে তার বাবা রফিকুল ইসলাম খবর পান- তার ছেলে দিন বিকেল ৬টার দিকে রুহুল নামে এক ব্যক্তিকে জেলা সদরের স্টেশন রোড থেকে ভগতগাজীতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর কিশোর রাকিব ও যাত্রী রুহুলকে আটক করে রাখে এলাকাবাসী। পরে রুহুলকে না ছাড়লেও রাকিবকে তারা ছেড়ে দেয়। তারপরও রাকিব বাড়ি যায়নি।

পরদিন ১৯ আগস্ট সকালে খবর পাওয়া যায় রাকিবের চালানো অটোরিকশাটি হরিহরপুর ময়দানে পড়ে আছে। পরে রাকিবের বাবা ও অটোরিকশা মালিক সুজন আলী স্থানীয়দের নিয়ে অটোরিকশাটি উদ্ধার করে।

তবে পরিবারের অভিযোগ, রুহুলসহ আরও বেশ কয়েকজন মিলে যোগসাজশ করে রাকিবকে কৌশলে অটোরিকশাসহ অপহরণ করে এবং তাকে অজ্ঞাত স্থানে আটক করে অটোরিকশা ও ব্যাটারি বাঁশঝাড়ে ফেলে চলে যায়। এ ঘটনার পর আজ তার মরদেহ আখক্ষেত্রে পাওয়া যায়।

এ ঘটনায় রাকিবের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে গত ১৮ আগস্ট সন্ধ্যায় সদর থানায় একটি মামলা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কিশোরের পরিবার থানায় অপহরণ মামলা করে। এখন এটি হত্যা মামলা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

অটোরিকশা নিয়ে বের হয়েছিল রাকিব, নিখোঁজের তিন দিন পর মিলল লাশ

আপডেট সময় ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫