ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সিলেটকে একটি সুন্দর জেলায় পরিণত করা সম্ভব : সারওয়ার আলম

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, এখানে আপনারা যদি আমার সাথে থাকেন, জনগণ আমার সাথে থাকে তাহলে আমাকে যেমন দেখেছেন, এখানেও তেমনই থাকবো। বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারওয়ার আলম বলেন,আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করব। সবার সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করলে অবশ্যই ভালো কিছু হবে। সিলেটকে একটি সুন্দর জেলায় পরিণত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন,আমি অনুরোধ করবো সবাই যেন নিয়ম ও আইন মানেন। এখানকার বেশ কয়েকটা বিষয়ে আমার গুরুত্ব থাকবে। প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য এই কয়েকটা কাজে আমার স্পেশাল মনোযোগ থাকবে।

পরিবেশ সংরক্ষণ নিয়ে হুঁশিয়ারি দিয়ে সারওয়ার আলম বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করছি, আমার এখানকার সময়টা ভালো যাবে।

এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি গতকাল বুধবার রাতে সিলেটে পৌঁছান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সিলেটকে একটি সুন্দর জেলায় পরিণত করা সম্ভব : সারওয়ার আলম

আপডেট সময় ০৬:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫