ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

১১ বাংলাদেশিকে আটকের পরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে বিএসএফ। ছবি : কালবেলা

অবৈধভাবে ভারতে বসবাসরত ১১ বাংলাদেশিকে আটকের পরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের রণঘাট ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। ফেরত আসা ১১ বাংলাদেশির মধ্যে ২ জন নারী ও একজন শিশু রয়েছে। সন্ধার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ১১ জন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হয়। পরে বিএসএফ ৫৯ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্প কমান্ডার বিজিবিকে আটকদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সরবরাহ করে। বিজিবি সেসব তথ্য যাচাই-বাছাই শেষে আটক ১১ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়।

এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৫৩/এমপি সংলগ্ন শূন্য লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, বিএসএফের হাতে আটক ১১ বাংলাদেশিকে গ্রহণ করার পর বিজিবি তাদের পুলিশে সোপর্দ করেছে। আটককৃতদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

আপডেট সময় ০৪:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫