ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, সতর্ক করতে মাইকিং

বান্দরবানে গত এক সপ্তাহ টানা বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে। আবহাওয়া অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের দেওয়া তথ্যমতে আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল।

এদিকে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জনদুর্ভোগ এড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলা ও উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলো বেশ ক্ষতি হয়েছে। রাস্তার কোথাও কোথাও পাহাড়ি মাটি পড়ে ভারি কাদার স্তূপ তৈরি হয়েছে। এতে রাস্তায় চলাচলকারী অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে।

বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল ঢাকা পোস্টকে বলেন, আগামী ৭২ ঘণ্টা জেলায় ৪৪-৮৮ মিলিমিটার প্রতি ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল সমূহে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃষ্টিপাতের কারণে যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ হতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারী জনসাধারণকে সচেতন হয়ে সাবধানতা অবলম্বন করতে বলেছেন জেলা প্রশাসক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, সতর্ক করতে মাইকিং

আপডেট সময় ০২:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫