ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৫৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক সাদরুল ইসলাম খান।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে স্টেশনে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে একাধিক অটোরিকশা, একটি যাত্রীবাহী বাসসহ পুরো পাম্পটি পুড়ে যায়। আগুনের তীব্রতায় মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। অগ্নিকাণ্ডে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে প্রশাসন।
নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদরুল ইসলাম খান বলেন, ভোরে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।আগুনে গ্যাস পাম্পসহ একটি বাস ও সিএনজি অটোরিকশা ভস্মীভূত হয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ১১:৫৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫