ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী ইউনির্ভাসিটির ভিসির পদত্যাগ

  • ফেনি প্রতিনিধি
  • আপডেট সময় ১১:১৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি নিজেই ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল রাতে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের কাছে পদত্যাগপত্র দেন তিনি।

প্রফেসর ড.এম জামালউদ্দীন আহমদ বলেন, আমি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে শিক্ষার্থীদের আন্দোলন বা কোনো চাপ নেই।

জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, উপাচার্যের পদত্যাগ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের পরিবর্তন, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মুট কোর্ট রুম স্থাপন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে এ আন্দোলন করছেন তারা।

এর আগে গত সোমবার (১৮ আগস্ট) থেকে স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী ইউনির্ভাসিটির ভিসির পদত্যাগ

আপডেট সময় ১১:১৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫