ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নৌকাডুবিতে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিজের ছয় বছর বয়সী সন্তানকে রক্ষা করতে গিয়ে নৌকাডুবির ঘটনায় মনিরুল ইসলাম (২৮) নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনিধুকুরিয়া বিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত মনিরুল ইসলাম ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, মনিরুল ইসলাম তার ছেলেকে নিয়ে নৌকায় করে পাশের গ্রামের একটি রাইস মিলে ধান পৌঁছে দিতে যাচ্ছিলেন। বিলের মাঝপথে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় তার ছেলে পানিতে পড়ে গেলে মনিরুল প্রাণপণ চেষ্টা করে ছেলেকে মাথার ওপর তুলে ধরে সাতরাতে থাকে। দীর্ঘ সময় ছেলেকে এভাবে নিয়ে পাড়ে পৌঁছে দিতে পারলেও মনিরুল নিজে আর উঠতে পারেননি।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে মনিরুল ইসলাম নিজের জীবন দিয়েছেন। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নৌকাডুবিতে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা

আপডেট সময় ১০:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫