ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

  • সিরাজগঞ্জ
  • আপডেট সময় ১০:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬৩৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনার কামারখন্দ উপজেলাধীন ১নং ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকারকে প্রাথমিক সদস্য পদসহ সকলে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি কামারখন্দ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. তানভীর ইসলাম ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বুধবার (২০ আগস্ট) কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুল হাসান ও সদস্য সচিব মো. তানভীর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

সেই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্না সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল কামারখন্দ উপজেলা শাখা।
ছাত্রদলের সদস্য সচিব মো. তানভীর ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মুন্না সরকারের বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা কোনো অন্যায় মেনে নেব না।

বহিষ্কারের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে, কয়েকদিন ধরে গণমাধ্যমে মুন্না সরকারের নানা অপকর্মের খবর প্রকাশ করে আসছিলেন জনতার আলো নামক একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক রুবেল তালুকদার। এর জের ধরে ওই সাংবাদিককে অপহরণ করেন মুন্না সরকারসহ তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি। এরপর সাংবাদিক রুবেল তালুকদারের পরিবার সিরাজগঞ্জ সেনা ক্যাম্পে খবর দেন। সেনাবাহিনীর তৎপরতায় তাকে আবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় ১০:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫