ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ধর্মপাশায় সাংবাদিককে হত্যার হুমকিতে থানায় জিডি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিষ্যাম গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিক প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম বাদশাগঞ্জ ডাকঘরের বাহিরকান্দা গ্রামের বাসিন্দা। তিনি জানান, এলাকায় দীর্ঘদিন ধরে রানা মিয়া মাদক ব্যবসা চালিয়ে আসছে—এমন অভিযোগের সত্যতা যাচাই করতে তিনি সম্প্রতি রানার বাড়িতে যান। এ সময় সাংবাদিক রানা মিয়াকে মাদক ব্যবসার বিষয়ে প্রশ্ন করলে রানা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং নিজেই মাদক সেবনের কথা স্বীকার করে। এমনকি বিভিন্ন এজেন্টের নামও প্রকাশ করে। পুরো ঘটনাটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়।

পরে উক্ত ভিডিওর ভিত্তিতে অনলাইন নিউজ পোর্টাল প্রথম সকাল ২৪ ডটকমে একটি সংবাদ প্রকাশিত হলে রানা মিয়া ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সাইফুল ইসলামকে মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ফোনালাপে তিনি সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন— “আমি তুকে গুলি করে মেরে ফেলবো, তুকে মেরে আমি জেলে যাবো। জেল খাটার আমার অভ্যাস আছে।” শুধু তাই নয়, রানা সরকার ও প্রশাসনকে নিয়েও অশালীন ভাষায় গালাগালি করেন। এ ঘটনার প্রমাণস্বরূপ কল রেকর্ড সাংবাদিকের কাছে সংরক্ষিত রয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, রাত হলেই রানার বাড়িতে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলে লোকজন আসে এবং মাদক কেনাবেচা চলে। এতে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন।
মাদকের ব্যবসার সাথে জড়িত থাকায় এর আগেও একাদিক বার জেল খেটেছে।
এ ঘটনায় সাংবাদিক সাইফুল ইসলাম নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছেন।

এ বিষয়ে সাংবাদিক মহল তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী রানা মিয়াকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ধর্মপাশায় সাংবাদিককে হত্যার হুমকিতে থানায় জিডি

আপডেট সময় ০৮:৩১:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫