ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে নারী নিহত

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে হ্লায়ইনু মার্মা (৪৮) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার (২০ আগস্ট) বিকালে বান্দরবান চিম্বুক সড়কের বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হ্লায়ইনু মার্মা রোয়াংছড়ি উপজেলার বেতছড়া এলাকার নাচালং পাড়ার বাসিন্দা চথোয়াইমংয়ের স্ত্রী।

স্থানীয়রা জানান, হাটবাজার শেষে বান্দরবান বাজার থেকে চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিল বেতছড়া এলাকার ১০-১২ জনের একটি দল। যাত্রা পথে গাড়িটি বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন হ্লায়িনু মার্মা। এসময় আহত হয় গাড়িতে থাকা আরও ছয় যাত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা তাদের সদর হাসপাতালে পাঠায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে নারী নিহত

আপডেট সময় ০৭:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫