ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গাজীপুরে যানজট নিরসন ও ফ্লাইওভার নির্মাণে জামায়াতের মানববন্ধন

গাজীপুরের জয়দেবপুর রেল ক্রসিংয়ে যানজট নিরসন ও দ্রুত ফ্লাইওভার নির্মাণে দাবিতে গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রাজবাড়ির সামনের অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর মেট্রো থানা জামায়াতের আমির, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মু. সালাহ উদ্দিন আইউবী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জয়দেবপুর রাজবাড়ি এলাকার যানজট শুধু গাজীপুরের মানুষের জীবনকে বিপর্যস্ত করছে না। সমগ্র দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে দ্রুত ফ্লাইওভার নির্মাণ ছাড়া বিকল্প নেই।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গাজীপুর সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির এডভোকেট সাদেকুজ্জামান খান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা নায়েবে আমির আব্দুর রউফ গাজী, মো. জালাল উদ্দিন, গাজীপুর সদর মেট্রো ৩০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা ছাত্র শিবিরের সভাপতি মো. সোলাইমান কবির, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এবং জননেতা মনির হোসেন।
মানববন্ধন শেষে ৫ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি গাজীপুর জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন এডিসি জেনারেল ও এডিসি শিক্ষা। পরে একই স্মারকলিপি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর প্রদান করা হয়। স্মারকলিপি জি সি সির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গাজীপুরে যানজট নিরসন ও ফ্লাইওভার নির্মাণে জামায়াতের মানববন্ধন

আপডেট সময় ০৭:০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫