ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চালের বাজার নিয়ন্ত্রণে রয়েছে : খাদ্য উপদেষ্টা

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের বাজার নিয়ন্ত্রণে রয়েছে। সরকার প্রতি কেজি চালে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। কৃষকের উৎপাদন খরচ বেড়ায় বাজারে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো তা সহনীয় পর্যায়ে রয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে দিনাজপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে, তিনি রংপুর বিভাগের জেলা প্রশাসক, খাদ্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।

আলী ইমাম মজুমদার বলেন, কৃষকের উৎপাদন খরচ বেড়েছে। সে কারণে বাজারে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো তা সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষকের ন্যায্য লাভ নিশ্চিত করতেই দাম সামান্য সমন্বয় করা হয়েছে। ভবিষ্যতেও বাজার স্থিতিশীল রাখতে সরকার তিন দফা পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশের ৫৫ লাখ পরিবার ছয় মাস ধরে মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে পাবেন। এর মধ্যে রংপুর বিভাগে প্রায় ১০ লাখ পরিবার এই সুবিধার আওতায় রয়েছে। প্রয়োজনে এ অঞ্চলে বরাদ্দ আরও বাড়ানো হবে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, রংপুর অঞ্চলকে আমরা দেশের খাদ্যভান্ডার হিসেবে বিবেচনা করি। এই খাদ্যভান্ডারের পরিচয় বহাল রয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন করীর এবং রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চালের বাজার নিয়ন্ত্রণে রয়েছে : খাদ্য উপদেষ্টা

আপডেট সময় ০৭:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫