ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

তিতাসে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিষহরী দেবী’র পূজা

প্রতিমা বিসর্জনের পূর্বে ১৯শে আগস্ট মঙ্গলবার উপজেলার মাছিমপুর হাইস্কুল খেলার মাঠে শ্রী শ্রী বিষহরী দেবির পূজো’র আয়োজন করা হয়। এতে তিতাস-হোমনা উপজেলা ও নরসিংদী জেলা থেকে প্রায় ২৭টি বিষহরী দেবীর নান্দনিক প্রতিমা উৎসবস্থলে আসে। এই পুজোকে কেন্দ্র করে সেখানে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত হয়ে ঢাক-ঢোল পিটিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস করে।

অনুষ্ঠানে সামগ্রিক বিবেচনা করে মাছিমপুর গ্রামের শচীন্দ্র নমর প্রতীমাকে প্রথম, নাগেরচর গ্রামের তুফান দাসের বাড়ির প্রতীমাকে দ্বিতীয় এবং একই গ্রামের রমেশ দাস ও নরসিংদী মাধবদী তপন দাসের প্রতীমাকে তৃতীয় ‘শ্রেষ্ঠ প্রতিমা’ হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করা হয়। পরে হিন্দু সম্প্রদায়ের লোকজন নদীতে প্রতিমা বিসর্জন করে পূজার আনুষ্ঠানিকতা শেষ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। অতিথি হিসেবে ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ উল্ল্যাহ, মাছিমপুর বাজার কমিটির সভাপতি হাবিব সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি বাবু স্বপন সূত্রধর প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জন চন্দ্র দাসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ সাত্তার, হাসান মাহমুদ অপু, মনসা দশমীর উদযাপন কমিটির সঞ্জয় দাস, অরুন দাস ও শিবু চন্দ্র নমসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

তিতাসে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিষহরী দেবী’র পূজা

আপডেট সময় ০৬:৫৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫