ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ছাগল হত্যার অভিযোগে যুবক কারাগারে

বগুড়ার শেরপুরে ছাগল কুপিয়ে হত্যা এবং দুটি ছাগলকে আঘাত করার অভিযোগে সজিব হাসান (৩০) নামের যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে অভিযান চালিয়ে সজিবকে আটক করা হয়।

পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সজিব উপজেলার চকধলী এলাকার আব্দুর রহমান বাটুর ছেলে।

জানা গেছে, গত ১৪ আগস্ট সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগল নিয়ে গ্রামের বাঙালি নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। দুপুরে ছাগল নিয়ে সজিবের বাড়ির পাশ দিয়ে ফিরছিলেন। এ সময় একটি ছাগল কলাগাছের পাতা খায়। ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে ছাগলকে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত সজিব।

আরও দুটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। বাধা দিতে গেলে ছাগল মালিক জাহেদা খাতুন ও তার সন্তানকে হত্যার জন্য ধাওয়া দেয় সজিব।

এ ঘটনায় চকধলী গ্রামের আল মাহমুদ বাদী হয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে শেরপুর থানায় ছাগল হত্যা মামলা করেন।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ছাগল হত্যার অভিযোগে যুবক কারাগারে

আপডেট সময় ০৬:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫