ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়ির তালা ভেঙে ২ লাখ টাকা চুরি

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে অবস্থিত বাড়িতে চুরি হয়েছে। চোর তার ঘরের তালা ভেঙে জমানো ২ লাখ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার (২০ আগস্ট) দুপুরে। ঘটনার সময় সাগরিকা ঢাকায় ছিলেন এবং তার বাবা-মা পাশের একটি মাটির ঘরে অবস্থান করছিলেন। সাগরিকার অনুপস্থিতিতে সরকারি অর্থায়নে নির্মিত পাকাঘরটি তালা দিয়ে রাখা হয়।

জানা গেছে, বাড়িতে এলে সরকারি অর্থায়নে নির্মিত ঘরে থাকেন সাগরিকা। তার পাশে মাটির আরেকটি ঘর আছে তাদের। সাগরিকা বাড়িতে না থাকলে মাটির ঘরে থাকেন সাগরিকার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে পাকা ঘরে তালা দিয়ে মাটির ঘরে ছিলেন সাগরিকার বাবা-মা। গত বৃহস্পতিবার রাতে পাকা ঘরের তালা ভেঙে তাদের জমি বন্ধকের ২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে যায় চোরের দল।

সাগরিকার বাবা মো. লিটন আলী মোবাইল ফোনে বলেন, ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে লালু নামে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন। ১ মাস আগে টাকাটা ফেরত দেয় ওই প্রতিবেশী। টাকা ফেরত দেওয়ার কয়েকদিন পর অর্থাৎ বৃহস্পতিবার রাতেই ঘরের তালা ভেঙে সেই টাকা চুরি হয়ে যায়।

তিনি আরও বলেন, পুলিশকে জানিয়েছি তারা এসে ঘর দেখে গেছে। থানায় কয়েকবার গিয়েছি, কিন্তু আশানুরূপ সাড়া পাইনি। এতদিন কাউকে বিষয়টি জানাইনি। আমার মেয়ের পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে ভাবতেও পারিনি।

বিষয়টি নিয়ে ফুটবলার সাগরিকা সঙ্গে কথা হলে তিনি জানান, বাড়িতে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে। এটা আমার জন্য লজ্জার। এ কারণে মিডিয়াতে প্রকাশ করিনি। জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। তিনি থানায় অভিযোগ দিতে বলেছেন, তাও করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার পরিশ্রমের টাকা নিয়েছে, আমার কপাল তো নিয়ে যায়নি। জীবনে সুস্থ থাকলে টাকা আয় করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা তদন্ত করছেন। তবে বাড়িতে চুরি হওয়ার পর সাগরিকার ভেঙে পড়েছে।

এবিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে, প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়ির তালা ভেঙে ২ লাখ টাকা চুরি

আপডেট সময় ০৪:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫