ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি হচ্ছে: আলী ইমাম মজুমদার

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘দেশে চাহিদার চেয়ে এক কোটি মেট্রিক টন খাদ্য বেশি উৎপাদন হয়েছে। তারপরও বাজার স্থিতিশীল রাখার জন্য চাল আমদানি করা হচ্ছে। সরকার প্রতি কেজি চাল উৎপাদনে ২০ থেকে ২৫ টাকা ভর্তুকি দিয়ে থাকে।’

বুধবার (২০ আগস্ট) দুপুরে দিনাজপুর সার্কিট হাউজে চলমান খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, ‘লাইসেন্স ছাড়া যারা খাদ্য মজুত করবেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে। যারে বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে খাদ্য বিভাগের অনেক ডিসিফুড ও আরসিফুডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশে ৫৫ লাখ মানুষ ৬ মাস ৩০ কেজি করে চাল পাবেন। যার মধ্যে সাড়ে ৯ লাখ মানুষ রংপুর বিভাগের। এটা বিতরণে বড় ধরনের কোনো সমস্যা নেই। আমরা এবার সবচেয়ে বেশি ধান চাল সংগ্রহ করেছি। দিনাজপুরেও সংগ্রহ শতভাগ হয়েছে।

আলী ইমাম মজুমদার বলেন, ‘আমরা যখন ধান চাল সংগ্রহ করছিলাম তখন বাজারে দাম বেড়েছিল। বর্তমানে আমরা সংগ্রহ শেষ করেছি, বাজারে বাজারে ছাড়ছি এবং চাল আমদানির অনুমোদন দিয়েছি। ইতোমধ্যে চাল আসতে শুরু করেছে। বাজার সহনশীল থাকবে।’

রংপুর বিভাগীয় কমিশনার এনডিসি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাসনাত হুমায়ন কবীর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি হচ্ছে: আলী ইমাম মজুমদার

আপডেট সময় ০৩:৫৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫