ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি ব্রিজের পাশ থেকে নুরুজ্জামান ওরফে জামাল নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার আদমপুত্র-দুল্লিবৈরাটি সড়কের বড়বিল এলাকার ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামান ওরফে জামাল উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মগল চাঁনের ছেলে। ঘটনাস্থল থেকে রক্তমাখা অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মৎস্য শিকারিরা রাস্তার ওপর রক্তমাখা সিএনজি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে রাস্তাজুড়ে রক্তের দাগ দেখে পাশের পানি থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সিআইডি আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহতের চাচা মকুল মিয়া জানান, সকালে ঘুম থেকে উঠে ভাতিজার মৃত্যুর খবর পাই। মঙ্গলবার সকালে সে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়রা রক্তমাখা সিএনজি দেখতে পেয়ে খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। পরে রক্তের দাগ অনুসরণ করে মরদেহ উদ্ধার করি। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, মৃতদেহে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালানো হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

আপডেট সময় ০১:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫