ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ইতালি পৌঁছার এক দিন পরই বাংলাদেশি তরুণের মৃত্যু

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ১২:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ান (৩২) নতুন জীবন শুরু করতে পাড়ি দেন ইতালির রোমে। স্বপ্নের দেশে পৌঁছে এক দিন পরই তার আকস্মিক মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

সোহাগ দেওয়ান পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ার মীরু দেওয়ানের ছোট ছেলে। পরিবারে তার স্ত্রী ও এক বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তারমধ্যে কর্মজীবন শুরু করতে গত ১৬ আগস্ট পাড়ি দেনইতালিতে। ১৭ আগস্ট বিকেলে তিনি ইতালির রোমে পৌঁছান। সেখানে অসুস্থতাবোধ করলে বড় ভাই বাবলু দেওয়ানসহ ইতালির একটি হাসপাতালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। একপর্যায়ে হাসপাতাল থেকে বড় ভাইয়ের বাসায় পৌঁছালে সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।

সোহাগের বাবা মীরু দেওয়ান বলেন, আমার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সোহাগ সবার ছোট ছিল। চিকিৎসা ও স্বপ্নপূরণে ইতালিতে পাড়ি দিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার একদিনের মাথায় ছেলের মৃত্যুর খবর পেয়েছি। এমন করুণ মৃত্যু কারো না হোক। পুরো পরিবার শোকে স্তব্ধ। তার মরদেহ দেশের আনার চেষ্টা চলছে।

সোহাগের বড় বোন আয়েশা আক্তার বলেন, সোহাগ ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈধ পথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেছিল। গত ২ জুলাই ইতালিতে তার ওয়ার্ক পারমিট ইস্যু হয়। পরবর্তী ১৭ জুলাই দূতাবাসে ভিসার আবেদনপত্র জমা দেয়। মাত্র ১০ দিনের মধ্যেই সে ভিসা হাতে পায়। এরপরই চোখের পলকেই ভাইকে হারিয়ে ফেললাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ইতালি পৌঁছার এক দিন পরই বাংলাদেশি তরুণের মৃত্যু

আপডেট সময় ১২:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫