ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

কক্সবাজারে পৃথক অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী গোষ্ঠী মাহিন গ্রুপের দুই সদস্যকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ধারালো কিরিচসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে কক্সবাজার পৌরসভার দক্ষিণ ঘোনাপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার হোসেন আহমদের ছেলে মো. আবুল কাশেম প্রকাশ কালু (২০) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিসের ছেলে মো. ইমরান (১৯)।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে কক্সবাজার পৌরসভার দক্ষিণ ঘোনাপাড়ায় মাহিন ফারাবীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে আবুল কাশেম ওরফে কালু আটক হয়। তার দেখানো মতে বাড়ির পেছন থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়।

পরে কালুর স্বীকারোক্তির ভিত্তিতে একই গ্রুপের আরেক সদস্য মো. ইমরানের অবস্থান শনাক্ত করে বাদশা ঘোনাপাড়ায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে একটি দেশীয় এলজি ও একটি স্মার্টফোনসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে কক্সবাজারে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫