ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ১০

কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করে ছাত্র প্রতিনিধিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকালে উখিয়া সদরের ফলিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সড়কের একপাশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়ে এনজিও কর্মীদের গাড়ি আটকা পড়ে।

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাঠিচার্জ করে আন্দোলনরতদের ওপর। এতে বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়া হলে তাদের দেখতে যায় ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন। সেখান থেকে জিনিয়াসহ অন্তত ১০ জনকে আটক করে পুলিশ।

একজন নারী আন্দোলনকারী বলেন, যাদেরকে আটক করা হয়েছে, অবিলম্বে তাদের ছেড়ে দিতে হবে। এ ছাড়াও দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বো না।

প্রসঙ্গত, গত তিন মাস ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আটক ১০

আপডেট সময় ১২:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫