ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পবিপ্রবিতে “অনলাইন ট্যাক্স রিটার্ন এন্ড রেকর্ড কিপিং” প্রশিক্ষণ অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “অনলাইন ট্যাক্স রিটার্ন এন্ড রেকর্ড কিপিং” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার মোঃ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোঃ নুর নবী।

বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একবিংশ শতাব্দীতে ট্যাক্স ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা এ বিষয়ে যত বেশি জ্ঞান অর্জন করবেন, তত বেশি আমাদের প্রশাসনিক কাঠামো আধুনিক ও ফলপ্রসূ হবে।”

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের বাস্তবায়নে আর্থিক লেনদেন ও রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন ট্যাক্স রিটার্ন দাখিল কেবল আইনগত বাধ্যবাধকতাই নয়, বরং এটি আমাদের জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির প্রতীক। গবেষণা, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি কর সম্পর্কিত সঠিক ধারণা ও প্রক্রিয়া সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। এর মাধ্যমে আমরা যেমন ব্যক্তি পর্যায়ে উপকৃত হবো, তেমনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত হবে। আজকের এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করবে এবং জাতীয় উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে।”

দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার ট্যাক্স পরিদর্শক কৃষিবিদ শেখ সালামত উল্লাহ। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পবিপ্রবিতে “অনলাইন ট্যাক্স রিটার্ন এন্ড রেকর্ড কিপিং” প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫