ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বান্দরবানে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ যুবক গ্রেফতার

বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) ভোরে উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।

গ্রেফতাররা হলেন, রুমা উপজেলার পাইন্দু ইউপির পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা আহ্লামং মার্মার ছেলে ক্যসাইওয়ং মার্মা (১৯), রাংমেশে মার্মার ছেলে ক্যহ্লাওয়াং মার্মা (২২) ও থোয়াইনুচিং মার্মার ছেলে উহাইসিং মার্মা (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে পাইন্দু হেডম্যান পাড়ার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন একই পাড়ার শৈহাইনু মার্মা। পরে উহাইসিং মার্মা, ক্যহ্লাওয়াং মার্মা, ক্য ওয়াং মার্মা, চড়াই মার্মা মিলে ওই ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে ধর্ষণের শিকার ছাত্রী তার পরিবারকে জানালে পাড়া কারবারি (গ্রাম প্রধান) থোয়াইসা মারমার বাসভবনে ধর্ষণ সংক্রান্ত সামাজিক সালিশে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিষয়টি জানাজানি হলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে আজ ভোরে অভিযান পরিচালনা করে ধর্ষণে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ভোরে অভিযান চালিয়ে ধর্ষণে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বান্দরবানে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ যুবক গ্রেফতার

আপডেট সময় ১১:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫