ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বাসে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. মিজানুর রহমান(৪০) নামের এক কাপড় ব্যবসায়ী মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটায় মিজানের মৃত্যু হয়।
নিহতের ভাই মাইনুদ্দিন জানান, ঢাকা কলেজের সামনে নূরজাহান মার্কেটে আমার ভাইয়ের কাপড়ের দোকান আছে। আজ সাদ্দাম মার্কেট এলাকায় গুলিস্তানে যাওয়ার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে ফেলে। পরে তাকে জিরো পয়েন্টে রেখে যায় বাসের চালক ও হেলপার। আমরা খবর পেয়ে ভাইকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, মিজানুর রহমান নোয়াখালীর চাটখিল এলাকার মৃত আবুল খায়েরের সন্তান। বর্তমানে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় স্ত্রী ও চার সন্তান নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৯:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫