ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মেহেরপুর সীমান্তে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর

মেহেরপুরের কাজীপুর সীমান্ত দিয়ে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক সীমানা পিলার ১৪৭-এ পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, হস্তান্তর হওয়া সবাই বাংলাদেশের নাগরিক। তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিলেন। ভারতীয় পুলিশ তাদেরকে বাংলাদেশি হিসেবে গ্রেফতার করে ফেরত পাঠিয়েছে। তাদেরকে পরিবারের কাছে পাঠানোর লক্ষ্যে গাংনী থানায় পাঠানো হয়েছে। হস্তান্তর করা ব্যক্তিরা ফরিদপুর, যশোর, খুলনা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মেহেরপুর সীমান্তে ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর

আপডেট সময় ০৬:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫