ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার শান্তিরবাজার গুদারাঘাট ও মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় পাওনাদার ডালিমের চাচাতো ভাই আহত আব্দুল হাই সোনারগাঁ থানায় অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন নুর মোহাম্মদ, হাবিবুর রহমান হাবু, শফিকুল ইসলাম, ফালাইন্না, আশিক, সুমন মিয়া, মোরছালিন, সৈকত মিয়া ও রিপন মিয়া।
স্থানীয়রা জানান, ৪ মাস আগে উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের মো. ডালিম মিয়া একই গ্রামের নুর মোহাম্মদকে পিকআপ কেনার জন্য ১ লাখ ২০ হাজার টাকা ধার দেন। টাকা ধার নেওয়ার পর ডালিমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন নুর মোহাম্মদ। এতদিন তার খোঁজ না পেলেও সকালে শান্তিরবাজার গুদারাঘাট এলাকায় দুজনের দেখা হয়। এসময় টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হলে একপর্যায়ে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে।

পরবর্তীতে নুর মোহাম্মদ পাওনাদার ডালিমকে ধাওয়া করে একটি গ্যারেজে আটকে রেখে তার লোকদের নিয়ে হামলা চালান। এরপর দ্বিতীয় দফায় নুর মোহাম্মদের নেতৃত্বে অন্যান্য অভিযুক্তরা ডালিমের বাড়িতে হামলা চালান। এসময় ওই বাড়িতে থাকা শালিম, আব্দুল হাই, ওয়াসকুরুনী, রিনা বেগম, জয়নাল আবেদিনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এসময় ডালিমের সহযোগীরা প্রতিরোধ করার চেষ্টাকালে নুর মোহাম্মদের সমর্থকরাও আহত হন।

আহত ডালিম মিয়া বলেন, পাওনা টাকা চাওয়ায় আমাকে পিটিয়ে আহত করেছে। পরে ধাওয়া করে একটি গ্যারেজ ঢুকিয়ে মারধর করে। এরপর নুর মোহাম্মদ ও হাবুর নেতৃত্বে আমাদের বাড়ি গিয়ে ভাঙচুর করা হয়।
হামলায় অভিযুক্ত নুর বলেন, তর্কবিতর্কের জেরে আমার লোকজনের ওপর হামলা করে তিনজনকে পিটিয়ে আহত করা হয়। ওরাই হামলা করেছে। হামলা ও লুটপাটের ঘটনায় আমরা জড়িত নই। আমার লোকজনকে আহত করার ঘটনায় আমি থানায় অভিযোগ দেবো।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, হামলা ও ভাঙচুরের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ যায়। তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। আমি বলেছি অভিযোগ করতে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

আপডেট সময় ০৬:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫