ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চট্টগ্রাম কাভার্ডভ্যানের নিচে পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক পার হওয়ার সময় কার্ভাডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীকে চাপা দেওয়ার পর কাভার্ডভ্যানটি ছিটকে পড়ে সড়কের পাশে জমিতে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে আটটায় উপজেলার বড় দারোগারহাট বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন বেগম চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পালিসাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী।
স্থানীয় লোকজন ও কুমিরা হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালে পারিবারিক কাজে বের হয়ে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান শাহীন বেগমকে চাপা দিলে সড়কে থেঁতলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ডভ্যানটিও সড়কের বাইরে কৃষি জমিতে ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শাহীন বেগমের লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।

‎কুমিরা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বড় দারোগাহাট বাজারের উত্তর পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি আমরা। গাড়িটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চট্টগ্রাম কাভার্ডভ্যানের নিচে পড়ে নারীর মৃত্যু

আপডেট সময় ০১:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫