মোছাঃ শাহিনারা বেগম (৫৫) স্বামী- মোঃ হাসমত আলী, সাং-উজিলাব, ৬নং ওয়ার্ড, পৌরসভা ও থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর, প্রতিপক্ষ ১। দেলোয়ার হোসেন দুলাল (৪৫) গিতা- মৃত আঃ সাত্তার মুন্সী ২। আকরাম (৫০) পিতা- আমির আলী ৩। আতিকূল (৫২) পিতা- মৃত মহসিন মুন্সী, সর্ব সাং- উজিলাব ৪। রফিক নেতা (৬০) পিতা- আঃ আউয়াল, সাং- উজিলাব (মিনু ভিটা), ৬নং ওয়ার্ড, পৌরসভা ও থানা-শ্রীপুর, জেলা- গাজীপুরগণ দীর্ঘদিন পূর্ব হইতে পারিবারিক জমি জমার বিষয় নিয়া বিরোধ করিয়া চলমান আছে।
প্রিয় সাংবাদিক বৃন্দ,
আমার স্বামী বিগত ৬/৭ বৎসর পূর্বে ১নং বিবাদীর মালিকানাধীন পুকুরের জমি হইতে প্রতি গন্ডা ২,৫০,০০০/-টাকা দর দাম সাব্যস্থ করিয়া কতক সাক্ষীদের সম্মুখে আমার স্বামীর নিকট হইতে এককালীন ১২,৫০,০০০/-টাঁকা নেয়। উজিলাব মৌজাস্থিত পুকরের দাগ ও খতিয়ান এসএ ও আরএস ২৭/৩৩৪, এসএ ও আরএস দাগ ৫২৭/২২৮৯। উল্লেখিত দাগ খতিয়ান হইতে আমার স্বামীকে দখল বুঝাইয়া রেজিস্ট্রি করিয়া দিবে বলিয়া তালবাহানা করিয়া আসিতে থাকে। অতপর ৩ ও ৪নং প্রতিপক্ষ আমার স্বামীকে ৪নং বিবাদীর বাড়িতে উক্ত জমি ফয়সালা করিবে বলিয়া ডাকিয়া নিয়া যায়। আমার স্বামীকে তাহারা জমির ফয়সালা করিয়া দিবে বলিয়া ৫,০০,০০০/- টাকা দাবি করে। উক্ত ৫,০০,০০০/- টাকা না দিলে বিবাদীরা বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। ১৪ ২নং বিবাদীর সহিত অর্থ চুক্তির মাধ্যমে লাভবান হওয়ার আশায় বিগত ১৭/০৮/২০২৫ইং তারিখে শ্রীপুর উপজেলার সামনে প্রতিজনকে ৫০০ টাকা দিয়া আমার স্বামীর বিরুদ্ধে একটি মানববন্ধন করে। যাহা সম্পূন্ন মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক। আমার স্বামী কোন দিন কোন সময় কারো জমি দখল বা চাঁদাবাজি এই ধরনের কোন প্রমান নাই। এই ব্যাপারে এলাকাবাসী সাক্ষী আছে।
প্রিয় সাংবাবাদিক বৃন্দ
৩নং প্রতিপক্ষের নিকট আমার স্বামী তাহার বাড়ির পার্শ্বে ৬.৫০ শতাংশ জমি বিক্রয় করে। পরবর্তীতে আমার স্বামী ৩নং প্রতিপক্ষকে জমির দখল পজিশন বুঝাইয়া দিলে সে ভোগ দখলে থাকা অবস্থায় সে জমি রেজিস্ট্রি না করিয়া তালবাহানা মূলক কথাবার্তা বলা সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে। ইহাছাড়া আমার শ্বশুর- মৃত আহম্মদ আলী, পিতা- মৃত নিয়ামত আলীর নামে এসএ ও আরএস ৮৯/৪০০নং খতিয়ান এসএ ও আরএস ৫২২/২২৮২নং দাগে ৮ শতাংশ জমির নামজারী ও জমাভাগ করে হালসন পর্যন্ত খাজনা পরিশোধ করা আছে। উক্ত জমি ১৫/২০ বৎসর পূর্বে ১নং বিবাদী খরিদ করার ইচ্ছা প্রকাশ করিলে বর্ণিত জমি ৮০,০০,০০০/- টাকা সাবাস্থ করিয়া আমি স্বামী তাহাকে সরল ভাবে বিশ্বাস করিয়া উক্ত জমির দখল পজিশন বুঝাইয়া দেয়। কিন্তু উক্ত জমির মূল্য বাবদ কোন টাকা বিবাদী আমার স্বামীকে আজবনি দেয় নাই। এমনকি রেজিস্ট্রি করিয়া নেয় নাই। ভোগ দখলেও ছাড়ে না। বার বার সাক্ষী সহ অনুরোধ করার পরও সে কোন কর্ণপাত করে না। বিগত ০১/০৮/২০২৫ইং তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় বিবাদীকে জমি রেজিষ্ট্রি করিয়া নেওয়ার জন্য এবং টাকা পরিশোধ করার জন্য তাগাদা দিলে সে আমাকে সহ আমার স্বামীর পরিবারের লোকজনকে মিথ্যা মামলা দিয়া হয়রানী করিবে বলিয়া বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। আরও উল্লেখ্য যে, বর্তমানে হাটে, বাজারে ও বিভিন্ন দোকানে, পাড়া মহল্লায় প্রকাশ্যে ও গোপনে আমার স্বামীকে মারিয়া ফেলিবে বলিয়া প্রচার করিতেছে। তাই আমি আমার স্বামীসহ আমার পরিবারের লোকজনদের জান মালের নিরাপত্তাসহ প্রতিপক্ষদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শান্তির দাবী করছি। সকল সাংবাদিক ভাইদের সুস্বাস্থ্য কামনা করছি।
কবির আকন্দ,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ 























