ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সাবেক এমপি অপু দুই দিনের রিমান্ডে

ঢাকা থেকে গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি সফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে তাকে তোলা হয়।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোন্তাহারুল ইসলাম শহরের আক্তার ফার্মেসিতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. ওয়াজিদুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি সফিকুল ইসলাম অপুর নামে পাঁচটি মামলা রয়েছে। আক্তার ফার্মেসি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় তাকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে ওসি জানান।
পুলিশ জানায়, রোববার (১৭ আগস্ট) ঢাকার ধানমন্ডির বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার সকালে তাকে ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

শফিকুল ইসলাম অপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।

২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতির শূন্য পদে শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাবেক এমপি অপু দুই দিনের রিমান্ডে

আপডেট সময় ০৮:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫