শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পবিপ্রবি’র মৃওিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সগিরুল ইসলাম মজুমদার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদে নিয়োগপ্রাপ্ত
হওয়ায় আজ ১৮ আগষ্ট সকাল ১১ টায় রাজধানীর বিজয় নগরস্থ শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কমলকন্ঠ মিলনায়তনে ফুলেল শুভেচছা জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বৈরাচার ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম সাহসী সৈনিক, বারবার কারানির্যাতিত, সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান আনিস তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, ড. সগিরুল ইসলাম আমাদের সাথে বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথের অগ্রগামী সৈনিক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। জিয়া সমগ্র বইয়ের সম্পাদনা পরিষদের অন্যতম সদস্য ডক্টর সগিরুল ইসলাম মজুমদার আমাদের সংগঠনের গর্ব। তার মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবনের উপর গবেষণা আরো সমৃদ্ধ হবে এবং শহীদ জিয়ার আদর্শ ও সঠিক ইতিহাস তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি সগিরুল ইসলামের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মুকিত খান জুয়েল, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগরীর নেতা মোঃ আবদুল খালেক, জসীমউদ্দিন, ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন,
মহসিন হোসেন প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
সগিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
-
নিজস্ব প্রতিবেদক : - আপডেট সময় ০৬:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- ৬৩৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























