ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রায় শুনেই মাদক মামলার আসামির স্ট্রোক, হাসপাতালে মৃত্যু

চট্টগ্রামের পটিয়া আদালতে রায় ঘোষণার পর আজগর আলী (৪০) নামে এক আসামি স্ট্রোক করেছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পরে কাঠগড়া থেকে আজগর আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

আজগর আলী পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন শফিক চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম ফজল আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের জুন মাসে পটিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার আসামি আজগর। মামলাটির তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে বিচার কার্যক্রম শুরু করে আদালত। পটিয়া আদালতে সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য ছিল। এদিন আদালতে উপস্থিত ছিলেন আসামি আজগর। আদালত রায়ে আসামি আজগরকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় শোনার পরপরই স্ট্রোক করেন আজগর।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান  বলেন, রায় ঘোষণা পর স্ট্রোক করেন আসামি আজগর। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রায় শুনেই মাদক মামলার আসামির স্ট্রোক, হাসপাতালে মৃত্যু

আপডেট সময় ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫