ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যায় কথিত স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় কথিত স্বামী মো. লুৎফর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ড মো. লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বীরপাশা এলাকার মৃত জিতু মিয়ার ছেলে। নিহত নাজমা আক্তার রিতু ব্রাহ্মণবাড়িয়ার সদরের পৈরতলা এলাকার আবুল হাসেম মিয়ার মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের রমজান মাসে সেলাই মেশিন কিনতে গিয়ে মো. লুৎফর রহমানের সঙ্গে নাজমা আক্তার রিতুর পরিচয় হয়। সেই সঙ্গে মোবাইলে কথাবার্তা বলার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে লুৎফর রহমান তার নাম পরিচয় গোপন করে নাজমা আক্তার রিতুর পূর্বের স্বামীর পরিচয়ে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় বাসা ভাড়া নেন।
পরে ২০১৮ সালের ২২ জুন তাদের মধ্যে ঝগড়ার সূত্র ধরে রিতুকে শ্বাসরোধ করে হত্যা শেষে পালিয়ে যান কথিত স্বামী লুৎফর। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফরকে শনাক্ত করেন। মামলার বিচারকাজ শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যায় কথিত স্বামীর যাবজ্জীবন

আপডেট সময় ০৫:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫