ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পুলিশের পোশাক পরে চাঁদা আদায় করতে গিয়ে ধরা, অতঃপর…

রাজবাড়ীতে পুলিশের পোশাক পরে দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন মো. তুষার শেখ নামে এক যুবক। পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে কালুখালী থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে এ ঘটনা ঘটে। আটক মো. তুষার শেখ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী হাবিব খাঁন জানান, তুষার শেখ পুলিশের পোশাক পরে সোনাপুর মোড় এলাকায় বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে ধাওয়া করে। এ সময় তিনি সেনা ক্যাম্পে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ জাহেদুর রহমান কালবেলাকে বলেন, এক ব্যক্তি পুলিশের পোশাক পরে সোনাপুর মোড়ে দোকানদারদের নিকট থেকে চাঁদা আদায় করছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে ফেলে এবং পরে সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেনা কর্তৃপক্ষ আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পুলিশের পোশাক পরে চাঁদা আদায় করতে গিয়ে ধরা, অতঃপর…

আপডেট সময় ০৫:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫