ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

মাদারীপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমামের নাম মাওলানা আব্দুর রহমান (৩৭)। তিনি দক্ষিণ বাশঁকান্দি এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমমাতি করতেন তিনি।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজ পড়াতে যাচ্ছিলেন মাওলানা আবদুর রহমান। পথিমধ্যে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কায় লাগে এবং তার মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। এতে মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ নেই। এজন্য মরদেহটি তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

আপডেট সময় ০৩:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫