ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মসজিদে যাওয়ার পথে প্রাণ গেলো ইমামের

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৮) নামে এক ইমাম নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) ভোরে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আব্দুর রহমান একই এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদে ইমামতি করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলে ফজরের নামাজের ইমামতি করতে রওনা হয়। শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারান তিনি। এসময় মোটরসাইকেলটি গাছে ধাক্কা লাগলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে এলাকাবাসী আহত আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মসজিদে যাওয়ার পথে প্রাণ গেলো ইমামের

আপডেট সময় ০২:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫