ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 
ছাত্র সংসদ নির্বাচন দাবি

বেরোবিতে আমরণ অনশনে অসুস্থ ৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

‎রংপুরে‎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন করছেন। এই কর্মসূচির ইতোমধ্যেই ২৪ ঘণ্টা পার হয়েছে। অনশনে বসা শিক্ষার্থীদের মধ্যে চারজন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎সোমবার (১৮ আগস্ট) বেলা সোয়া ১১টা পর্যন্ত চারজনের অসুস্থতার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অনশনরত শিক্ষার্থী আশিকুর রহমান।

‎আন্দোলনকারীদের মধ্যে রোববার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়েন সমাজবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। এতে তাদের সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকালে অসুস্থ হয়ে পড়েন গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন।
দুপুর ১২টার দিকে সমাজবিজ্ঞান বিভাগ ১৬তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়ের শারীরিক অবস্থা আরও গুরুতর অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ে দ্রুত ব্রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চলবে। ‎আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একবারও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গণতান্ত্রিক অধিকার থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।
‎‎অনশনে বসা ৯ জন শিক্ষার্থীরা হলেন—জাহিদ হাসান জয়, শিবলী সাদিক, কায়সার, মাহীদ, আশিকুর রহমান, আরমান হোসেন, নয়ন মিয়া, আতিকুর রহমান এবং রুম্মানুল ইসলাম রাজ। এ ছাড়া অনশনে বসা এই নয়জনকে সংহতি জানিয়ে তাদের পাশে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনের নেতাকর্মী ছাড়াও জুলাই যোদ্ধাদের অনেকেই অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন।

‎উল্লেখ্য, ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। রোববার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ছাত্র সংসদ নির্বাচন দাবি

বেরোবিতে আমরণ অনশনে অসুস্থ ৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

আপডেট সময় ০২:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫