ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চট্টগ্রামে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কার ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী। তারা সীতাকুণ্ড থেকে পিকআপযোগে ফিশারিঘাটে মাছ আনতে যাচ্ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, নিহতদের মধ্যে রয়েছেন রনি দাশ, অজিত দাশ, দীপু দাশ, কোকিল দাশ ও অগ্নি দাশ।
জানা গেছে, পিকআপে থাকা সবাই মাছ ব্যবসায়ী। তার সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের ফিশারীঘাটে যাচ্ছিলেন। যাওয়ার পথে নগরীর সিটি গেইট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে চট্টগ্রাম মেডিকেলে আরও ২ জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, ‘ভোরে সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যান-পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। পিকআপটি চট্টগ্রামের দিকে আসার পথে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়, আহত হন আরও ৫ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চট্টগ্রামে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত বেড়ে ৫

আপডেট সময় ০১:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫