ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চট্টগ্রামে কথা-কাটাকাটির জেরে তিনজনকে কুপিয়ে জখম

চট্টগ্রামের কর্ণফুলীতে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে বাবা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে শিকলবাহা ইউনিয়নের দইয়্যার ভাণ্ডার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নুর মোহাম্মদ (৫৭) এবং তার দুই ছেলে আবদুল কাদের (৩৪) ও ফজল কাদের (৩২)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে নুর মোহাম্মদ ও তার এক ছেলে আইসিইউতে, আরেক ছেলে সাধারণ কক্ষে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই পরিবারে জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা চলছিল। আজ বাড়ির পাশে মাছ ধরার বড়শি নিয়ে নুর মোহাম্মদ ও প্রতিবেশী পুলিশ সদস্য নবীর ছেলে দিদারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দিদার, তার ভাতিজা ও ভাইয়েরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে নুর মোহাম্মদ ও তার দুই ছেলে আহত হন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, তদন্ত করে এই ঘটনায় একই পরিবারের দুই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চট্টগ্রামে কথা-কাটাকাটির জেরে তিনজনকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৬:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫