ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ভোলায় অভিযান করে ৫ মাসে ৪৩ ডাকাত আটক

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে গত ৫ মাসে ৪ হাজার দুইশো ২৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল, ২৩ কোটি ৬২ লক্ষ টাকার জাটকা, ৬ কোটি ৭২ লক্ষ টাকার চিংড়ি রেনু, ১৩৫ কোটি টাকার ট্রলার, ২১ লক্ষ ৬৩ হাজার টাকার মাদক, ২ কোটি ৩৯ লক্ষ টাকার সামুদ্রিক মাছ, ৭ লক্ষ টাকার বিদেশি সিগারেট, ১০৯ কোটি ৪০ লক্ষ টাকার বালু উত্তোলনকারী ড্রেজার এবং দেশী ও বিদেশী ১৫২টি আগ্নেয়াস্ত্র ও গুলি-বোমাসহ ৪৩ জন ডাকাতকে আটক করা হয়েছে।

রোববার (১৭ আগষ্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এসব তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমন, অবৈধ ট্রলিং প্রতিরোধ ও সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

তারই ধারাবাহিকতায় গত ৫ মাসে ৪ হাজার দুইশো ২৪ কোটি টাকা মূল্যের ৬৫ কোটি মিটার অবৈধ জাল, এক হাজার ৫০০টি বেহুন্দি জাল ও ৫ হাজার ৬০০টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়।

এছাড়াও প্রায় ২৩ কোটি ৬২ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৭৭ হাজার কেজি জাটকা, ২০ হাজার কেজি ইলিশ মাছ, ৩১ হাজার কেজি সামুদ্রিক মাছ, ১৭ হাজার কেজি পাঙ্গাস পোনা এবং ৬ কোটি ৭২ লক্ষ পিস চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণসহ চিংড়ি রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়।

এছাড়াও কোষ্টগার্ড ১৩৫ কোটি টাকা মূল্যের ১৩৩টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয় এবং সার্চ ও রেসকিউ অভিযানে ৫২০ জনকে জীবিত এবং ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং জলদস্যুদের কবল থেকে ৪টি ফিশিং ট্রলার ও ৬৭ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত ৫ মাসে ২৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১ রাউন্ড গোলার খোসা, ২৭টি হাত বোমা, ৪টি রকেট ফ্লেয়ার, ৩৯টি দেশীয় ধারালো অস্ত্র ও ২০ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ডাকাতি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অস্ত্রের সঙ্গে ৪৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করা হয়।

তিনি আরও জানান, ২১ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ১৮ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ৫টি গাঁজা গাছ ও ৩ হাজার ১৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ২ কোটি ৩৯ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ৯০০ কেজি হাঙর, ৮৪৫ কেজি শাপলা পাতা, ৩০ হাজার ৮০ কেজি অবৈধ পলিথিন, ১০ হাজার ২৫০ লিটার অবৈধ অপরিশোধিত পাম ওয়েল জব্দ করা হয়।

এছাড়াও ১ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ১৯০ কেজি হরিণের মাংস, ১টি হরিণের সিং এবং প্রায় ৭ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৮৮৯টি বিভিন্ন ধরনের আঁতশবাজি ও ১৯ হাজার ৬০০ স্টিক বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের সিগারেট ও অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ মাসে ১০৯ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৭০টি ড্রেজার ও ৫৮টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এছাড়াও ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ১ হাজার ১২০ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করা হয়েছে।

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ভোলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন। কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় সংবাদ সম্মেলনে কথা বলছেন জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ভোলায় অভিযান করে ৫ মাসে ৪৩ ডাকাত আটক

আপডেট সময় ০৬:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫