ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রোগী দেখতে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় দাদি-নাতনি নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে রোগী দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১৬ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ফরিদা আক্তার (৬৫) ও তার ৮ মাস বয়সী নাতনি মারিয়া আক্তার। শিশু মারিয়া প্রবাসী মনির হোসেনের একমাত্র মেয়ে। আহতরা হলেন- মারিয়ার মা হাফসা আক্তার (২৬), রেনুয়ারা খাতুন (৪৫), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭) ও রুবেল মিয়া (২২)।

দুর্ঘটনায় আহত রুবেল মিয়া জানান, নিহত দাদি ও নাতনিসহ পরিবারের লোকজন কুলিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে স্বনির্ভর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। ফরিদা আক্তার ও মারিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

কটিয়াদী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছেন। তবে ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রোগী দেখতে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় দাদি-নাতনি নিহত

আপডেট সময় ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫