ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

রোববার (১৭আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার পাঁচ জন হলো, ঢাকা মহানগর উত্তর তৃণমূল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা দিবর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদ সাদ্দাম শাকিল (২০), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ রিপন, কুমিল্লা জেলার দেবিদ্বার থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো.সালাউদ্দিন মামুন (৪৭), গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ফকির মো. মারুফ রেজা (৫৪)।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রোববার (১৭ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মনির হোসেনকে ডেমরা থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। অন্যদিকে, সাঈদ সাদ্দাম শাকিলকে শনিবার দুপুর দেড় টার দিকে রাজধানীর ফার্মগেট কেআইবি কনভেনশন হল থেকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। একই দিন ১০টা ২৫ মিনিটের দিকে অপর এক অভিযানে ইকবাল আহমদ রিপনকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি টিম।
অপরদিকে (১৭ আগস্ট) আরেক অভিযানে ডেমরা থানা এলাকা থেকে মো. সালাউদ্দিন মামুনকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। একই তারিখ অপর এক অভিযানে পল্টন থানা এলাকা থেকে মারুফ রেজাকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় ০৫:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫