ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 
মেট্রোরেল

স্থগিত নিয়োগ পরীক্ষা দ্রুত নেওয়াসহ ডিপ্লোমা প্রকৌশলীদের ৪ দাবি

মেট্রোরেলের স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা দ্রুত গ্রহণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টায় ঢাকার উত্তরার দিয়াবাড়ি গোলচত্বরে মেট্রোরেল ডিপোর সামনে এ কর্মসূচি করা হয়।

ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে কর্মসূচিতে প্রায় দুই শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী অংশ নেন।

মানববন্ধনে অংশ নিয়ে বেওয়া টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থী নাইম মিয়া বলেন, মেট্রোরেলের ইঞ্জিনিয়ার পদে চাকরির পরীক্ষার বিরুদ্ধে যে রিট হয়েছে, সেটার দ্রুত সুরাহ করতে হবে৷ ভবিষ্যতে যাতে এমন রিট বিএসসি ইঞ্জিনিয়াররা করতে না পারেন, তেমন একটা আইনি পদক্ষেপ নিতে হবে। মেট্রোরেলের স্থগিত হওয়া পরীক্ষা দ্রুতই নিতে হবে।
আরিফ নামের আরেক শিক্ষার্থী বলেন, মেট্রোরেলের চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৫ আগস্ট। কিন্তু তার ২ থেকে ৩ দিন আগে বিএসসি প্রকৌশলীরা রিট করে পরীক্ষা স্থগিত করে দিয়েছেন। আমাদের অধিকারের জায়গায় তারা হাত দিয়েছেন। আমরা এটা মেনে নেবো না। দ্রুত পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

আন্দোলনরতদের ৪ দফা-

১. মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ারের ১০টি পদের নিয়োগ পরীক্ষা দ্রুত নিতে হবে।
২. ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে কটূক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

৩. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলী ছাড়া অন্যদের নিয়োগ বন্ধ করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ পদোন্নতি সব প্রতিষ্ঠানে নিশ্চিত করতে হবে।

৪. ১৯৯৪ সালে খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্যুতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নতম পদে নিয়োগ দেয়া বন্ধ করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মেট্রোরেল

স্থগিত নিয়োগ পরীক্ষা দ্রুত নেওয়াসহ ডিপ্লোমা প্রকৌশলীদের ৪ দাবি

আপডেট সময় ০১:৪৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫