ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নাটোরে বাবার হাতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৫০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়ায় বাবার ধারালো অস্ত্রের আঘাতে শরিফুল ইসলাম (৩০) নামে এক মাদকাসক্ত ছেলে নিহত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাবা শহিদ আলী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা চেয়ে প্রায়ই তিনি মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। শনিবার বিকেল থেকে বাবা-ছেলের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, যা রাত পর্যন্ত গড়ায়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা শহিদ আলী ধারালো হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে শরিফুল ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা সেলিম খান বলেন, শরিফুল মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করতেন। এ নিয়ে গ্রামে একাধিকবার বিচার-সালিশও হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত শহিদ আলী পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নাটোরে বাবার হাতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

আপডেট সময় ১১:৫০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫