ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত?

ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পাশাপাশি ফারুকীর সুস্থতায় সবার কাছে দোয়াও চেয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে ফারুকীর সর্বশেষ অবস্থা জানান তিনি।

ওই পোস্টে অভিনেত্রী তিশা উল্লেখ করেছেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতাল চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) ৫ দিনের সরকারি সফরে কক্সবাজারে যান উপদেষ্টা ফারুকী। সফরে তার সঙ্গে একান্ত সচিব ছাড়াও ব্যক্তিগত কর্মকর্তারা ছিলেন।

এদিকে ফারুকীর শারীরিক অবস্থার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে উপদেষ্টাকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে বর্তমানে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা-নিরীক্ষায় ভালো রিপোর্ট এসেছে। এ সময় উপদেষ্টার কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি।

এর আগে, কক্সবাজারে আকস্মিকভাবে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে বিমানবাহিনীর মেডিকেল হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।

উল্লেখ্য, ২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। তাদের এক সন্তান রয়েছে, যার নাম ইলহাম নুসরাত ফারুকী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

আপডেট সময় ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫