ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মধ্যরাতে মাছের ঘের দখল নিয়ে সংর্ঘষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন।
রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের রাবার ড্যাম লাগোয়া রামপুর আবাসন প্রকল্প (সওদাগরঘোনা) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শেকাব উদ্দিন (৪০)। তিনি পার্শ্ববর্তী সাহারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইয়াসিন মিয়া। তিনি ঢাকা পোস্টকে বলেন, মাছের ঘের দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মধ্যরাতে মাছের ঘের দখল নিয়ে সংর্ঘষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

আপডেট সময় ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫