ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চট্টগ্রামে হাসিনা-হাসান মাহমুদ-সাকিবদের ছবিতে জুতা নিক্ষেপ

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতা, ক্রিকেটার ও শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে ‘ফ্যাসিস্টবিরোধী ছাত্রজনতা’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে ব্যানারে শেখ মুজিবুর রহমান, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনার ছবিসহ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক কাউন্সিলর, যুবলীগ নেতা ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার ছবি ছিল।

ব্যানারে আরও ছিল জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, সংস্কৃতিজগতের শম্পা রেজা, শাকিব খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, রাহুল আনন্দ, মেহের আফরোজ শাওন, আব্দুন নূর তুষার, সাজু খাদেম, কচি খন্দকার, শরাফ আহমেদ জীবন, আর্টসেলের জর্জ লিংকন ডি কস্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন, সাংবাদিক জ ই মামুন ও সাহেদ আলমের ছবি।

কর্মসূচির আয়োজকদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান শাহরিয়ার জানান, স্বাধীনতাসংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা অস্বীকার করেন না। কিন্তু তার মৃত্যুবার্ষিকীকে ঘিরে আওয়ামীপন্থি কালচারাল গোষ্ঠীর লোকজন ফেসবুকে পোস্ট দিয়েছেন। তারা এর মাধ্যমে আওয়ামী ফ্যাসিজমকে ‘নরমাইলাইজ’ করছেন। এই কালচারাল ফ্যাসিস্ট গোষ্ঠী কয়েক দিন পর পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তাদের এই কার্যক্রমে ছাত্র-জনতা জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করেছেন।

আরেক আয়োজক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ জানান, জুতা নিক্ষেপের এই আয়োজন গণ মানুষের জন্য। রিকশাচালক এসেছেন, ফকির, হিন্দু ধর্মাবলম্বীরা এসেছেন, মাদ্রাসার ছোট্ট হুজুররা এসেছেন। তারা আক্ষেপ ঝাড়ছেন, গালি দিচ্ছেন। মিডিয়ার সামনে কথা বলার সময় মনের মাধুরী মিশিয়ে গালাগালি করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চট্টগ্রামে হাসিনা-হাসান মাহমুদ-সাকিবদের ছবিতে জুতা নিক্ষেপ

আপডেট সময় ১০:৩৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫